
নরসিংদীর বেলাব উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে আরও দুই আরোহী আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান বাজনাব ইউনিয়নের বীরবাঘব গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে এবং নাহিদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তারা দুজনই হাড়িসাংগান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
আহতদের মধ্যে শুভ বেলাব গ্রামের মরহুম শাহজাহান মিয়ার ছেলে এবং সিয়াম বীরবাঘব গ্রামের সুমন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেল পোড়াদিয়া থেকে বীরবাঘবের দিকে যাচ্ছিল এবং অপরটি বিপরীত দিক থেকে পোড়াদিয়ার দিকে আসছিল। বটতলী বাজার এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। পরে নাহিদকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত শুভকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির চালকের মৃত্যু হয় এবং এলাকায় সাময়িক বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
২৫ মিনিট আগে
কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁ সীমান্তজুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টা এবং সীমান্তকেন্দ্রিক মানব পাচার চক্রের তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একাধিক স্থানে পুশ ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। এর ফলে কয়েকজনকে ফিরিয়ে নিতে...
৩১ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
৩৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ২৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৪ জুন ভোরের এ ঘটনার পর বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে