খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক যুবককে আটক করেছে।
আজ বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক যুবক বৈকালি বাজার এবি সিদ্দিক লেনের বাসিন্দা আ. খালেকের ছেলে।
ডিবির উপপুলিশ কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানার বৈকালি বাজার সংলগ্ন সিদ্দিক লেনে অভিযান চালায়। এ সময় তাঁর বসত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁকে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপ
৩ মিনিট আগে
শ্রমিকের আকাশছোঁয়া মজুরি। পকেটে টাকা না থাকায় জমির পাট কাটতে না পেরে চরম হতাশায় দিন পার করছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দরিদ্র কৃষক মো. আলতাফ বিশ্বাস। চোখের সামনেই জমিতে নষ্ট হতে বসেছিল তার কষ্টে ফলানো সোনালি আঁশ। ঠিক এমন সংকটের মুহূর্তে এগিয়ে এল শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি...
২২ মিনিট আগে
দগ্ধ ফাহিমার চাচি শামীমা সুলতানা বলেন, গত এক মাস আগে নতুনবাজারের ওই বাসায় ভাড়া উঠে শাহিন। বাসায় ওঠার সময় গ্যাসের গন্ধ পাওয়া যায়। তখন বাড়িওয়ালা গ্যাস পাইপ মেরামত করিয়ে দেন। এরপরও কয়েকবার পাইপ থেকে গ্যাস লিকেজ হয়। তবে পাইপ মেরামত করা হয়নি।
২৩ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে সাইদুর রহমান নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাদাপোশাকের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
২৬ মিনিট আগে