
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী এক সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাফরুল থানা যুবদলের কর্মী মো. ইউসুফ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ পথচারীর নাম সালাম। তিনি ভ্যানে করে সবজি বিক্রি করেন। তাঁর বাড়ি পিরোজপুর। এক সপ্তাহ আগে তিনি বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফসহ ৭-৮ জন স্থানীয় ব্যক্তি ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইউসুফ দুটি গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা-পুলিশ যৌথভাবে কাজ করছে।

‘মানুষ তো মারা যাওয়ার পরে একটু শান্তিতে থাকার কথা, কিন্তু তা-ও পারে না। একটু বৃষ্টি হলেই সড়ক, ঘরবাড়ি, রান্নাঘর ও কবরস্থান তলিয়ে যায়। সরকার আসে সরকার যায়, চেয়ারম্যান- মেম্বার আসে-যায়, জনগণের কাছে সবাই ওয়াদা দেয়, কিন্তু কাজের সময় কেউ কাজ করে না।’
২৬ মিনিট আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) স্থায়ী ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা ১২টি স্থাপনা গায়েব হয়ে গেছে। পাকা, আধা পাকা স্থাপনাগুলো নিলামে বিক্রি করা না হলেও সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলোর মূল্য প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি ত্রাণ (নগদ টাকা ও চাল) বিতরণ এখনো অপর্যাপ্ত। বন্যা শুরু (৫ জুলাই) হওয়ার ১৯ দিন পরও খুবই ঢিমেতালে চলছে এই কার্যক্রম। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৪০০ মানুষ।
১ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, পাশাপাশি স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে।
৩ ঘণ্টা আগে