
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার আবশ্যকীয় সামগ্রী, তিনটি ধাতব ঘট এবং ঘটের সঙ্গে থাকা তিনটি সোনার চেইন ও তিনটি সোনার লকেট নিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ধর বলেন, দুর্বৃত্তরা মন্দিরের পূজার জিনিসপত্রসহ প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এমনকি পরদিনের পূজার জন্য নির্ধারিত প্রাত্যহিক প্রয়োজনীয় সামগ্রীগুলোও তারা রেখে যায়নি।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, ‘দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
৭ মিনিট আগে
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....
২২ মিনিট আগে
ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী ওরফে বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে