Ajker Patrika

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৪: ০০
কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার
কম্বোডিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

কম্বোডিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি জানিয়েছে, মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় বনশ্রীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তিনি কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত