
চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার নওশা মিয়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে অচেতন পাঁচজনকে উদ্ধার করে মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ ব্যক্তিরা হলেন বখতিয়ার উদ্দিন চৌধুরী (৪০), তাঁর স্ত্রী জেরিন (৩০), শাহাবুদ্দিন চৌধুরী (৫০), তাঁর ছেলে ইরফান উদ্দিন চৌধুরী (২৮) এবং ইরফানের স্ত্রী মাইমুনা (২৫)।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, গতকাল মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর তাঁরা একে একে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে পাশের ঘরের লোকজন তাঁদেরকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘রাতের খাবার খাওয়ার পরপরই আমি ও আমার স্ত্রী ঘুমিয়ে পড়ি। সকালে স্বজনেরা আমাদের হাসপাতালে নিয়ে আসেন। এখনো চোখে ঘুমের ভাব রয়েছে। ধারণা করছি, চুরির উদ্দেশ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা খাবারের সঙ্গে চেতনানাশক কোনো দ্রব্য মিশিয়ে দিয়েছিল। আমার ঘর থেকে টাকা ও বিভিন্ন জিনিসপত্র খোয়া গেছে।’
পরিবারের স্বজন অয়ন চৌধুরী বলেন, রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা খাবার খান। সকালে তাঁদের অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে কী পরিমাণ নগদ অর্থ ও মালামাল খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পার্শ্ববর্তী আরেক বাড়ির বাসিন্দা তারেক আজিজ নোবেল বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রান্নাঘরে এক অজ্ঞাতনামা ব্যক্তি রান্না করা তরকারিতে কিছু মেশানোর চেষ্টা করেন। পরিবারের এক সদস্য ওয়াশরুমে যাওয়ার জন্য লাইট জ্বালালে ওই ব্যক্তি পালিয়ে যান।
মিঠাছরা ডায়নামিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, আজ বুধবার সকালে অচেতন অবস্থায় নারী-পুরুষ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৩ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে