
জুলাই স্মৃতি জাদুঘর চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিগগিরই জাদুঘরের উদ্বোধনের তারিখসহ বিস্তারিত জানানো হবে।
আজ শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি। বর্তমানে নতুন কমিটি গঠনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম শুরু করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন সংস্কৃতিমন্ত্রী। তিনি বলেন, প্রত্নসম্পদ সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
এ সময় বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। একই সঙ্গে ব্যাংক ও বিমা খাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। শালবন বিহার সংরক্ষণ কার্যক্রমের খোঁজখবরও নেন তিনি।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাত্র দুই দিনের বৃষ্টিতে রংপুরের পীরগাছার বালাপাড়া এলাকায় জলাবদ্ধতায় শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেন কার্যকর না হয়ে উল্টো পানি চলাচলের পথ বন্ধ করেছে। গণপূর্ত অধিদপ্তর বলছে, নিচু জমির কারণেই জলাবদ্ধতা হচ্ছে।
৫ মিনিট আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের প্রায় ৮০ শতাংশ জায়গায় ইতিমধ্যে পানি নেমে গেছে। শুধু ২০ শতাংশ জায়গায় এখনো পানি জমে আছে। এসব এলাকা নিচু হওয়ায় সেখানে পানি এখনো নামতে পারেনি। এসব এলাকায় কেন পানি দ্রুত নামছে না, তা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি।
৮ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ এক দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বকুল ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪৫) নামের এক দরজি খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়ন পশ্চিম মেখল খলিফাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে..
৩১ মিনিট আগে