ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় দুই দিনে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে এক শিশু, কৃষকসহ তিনজন এবং বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তিদের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার দক্ষিণ নওপাড়া গ্রামে গতকাল শনিবার বিকেলে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয় আড়াই বছরের শিশু মারুফ হোসেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে উদ্ধার করলে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারুফ ওই গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে।
একই দিন দুপুরে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকায় পুকুরে গোসল করতে নেমে সোনিয়া খাতুন (১০) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সে হরিপুর উপজেলার দামোল গ্রামের সোহেল রানার মেয়ে।
খেতে কাজ শেষে গতকাল রাতে ঢেপা নদী পার হওয়ার সময় ডুবে কলেস চন্দ্র রায় (৪১) নামের এক কৃষকের মৃত্যু হয়।
একই দিন সকালে রান্নাঘরে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রী মতি বালা (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শ্রী মতি সদর উপজেলার রায়পুর আশ্রমপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই গ্রামের সুরেন বর্মণের স্ত্রী।
গতকাল রাতে টিনের বেড়া সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন রুহিয়া উপজেলার মাধবপুর গ্রামের রঞ্জনা রানী (৩৫) নামের এক নারী। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহত রঞ্জনা ওই গ্রামের ইন্দ্রনাথ রায়ের স্ত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। তবে নিজ নিজ থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

১৫০ বাংলো ও ৭০০ দ্বিকক্ষবিশিষ্ট কোয়ার্টারে সুপেয় পানি সরবরাহের জন্য নীলফামারীর সৈয়দপুর শহরে উচ্চক্ষমতাসম্পন্ন ৮টি গভীর নলকূপ এবং ৫০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৮টি ওভারহেড পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। ৪০ বছর আগে এই ব্যবস্থা অচল হয়ে পড়ে।
১১ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। আবার কিছু এলাকায় অপরিবর্তিত রয়েছে। ধীরে ধীরে নামছে বন্যার পানি। এদিকে বন্যার্ত লোকজন সরকারিভাবে ত্রাণ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল
২ ঘণ্টা আগে
কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঝালকাঠির ছয়টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে এসব রিকশা বিতরণ করা হয়।
৩ ঘণ্টা আগে