
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিলা পারভীন (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি ইবনে মিজান বলেন, এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। আশা করছি, শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনজিলা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তাঁর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে তিনি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিলা রিকশা থেকে রাস্তায় পড়ে যান। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
৭ মিনিট আগে
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতা, সার্বক্ষণিক আলো ও সিসিটিভি চালু রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি অপ্রীতিকর ঘটনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কার কথাও বলেন।
১০ মিনিট আগে
খুলনার হরিণটানা থানার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ দল। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন ও হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২৫ মিনিট আগে