ঢাকা: কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন (ডিকাব)। আর গত ১৭ মে সাংবাদিক রোজিনাকে ঘিরে ঘটে যাওয়া সব ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্ত দাবি করেছে সংগঠনটি। ডিকাবের পক্ষে এর সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে মঈনুদ্দিন আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে ডিকাব জানায়, সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখা ও হয়রানির ঘটনাকে গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা হিসেবে উল্লেখের পাশাপাশি একে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে ডিকাব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যারা রোজিনা ইসলামকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি ডিকাব আহ্বান জানিয়েছে। ডিকাব বিশ্বাস করে, সরকার গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করে ভয়ভীতি ও হয়রানির শিকার না হয়ে তাদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া অব্যাহত রাখবে। রোজিনা ইসলামের চিকিৎসার প্রয়োজন হলে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে বলেও ডিকাব প্রত্যাশা করে।
ডিকাবের বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারকে তারা আমলে নিয়েছে। রোজিনা ইসলামের সঙ্গে যে অগ্রহণযোগ্য ঘটনা ঘটেছে সে ধরনের ঘটনা ঘটিয়ে কোনো কর্মকর্তা যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সে বিষয়ে সরকার দৃষ্টি রাখবে বলে সংগঠনটি প্রত্যাশা করছে।

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে