
কুষ্টিয়ার দৌলতপুরে বিষধর সাপের কামড়ে জান্নাতুল ফেরদৌস সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাপে কাটার পর হাসপাতালে নেওয়ার পরিবর্তে তাঁকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় সময়ক্ষেপণ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগরিকা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের নূরে আলম জিকুর স্ত্রী এবং জামাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির বাইরে টয়লেটে যাওয়ার সময় সাগরিকাকে একটি বিষধর সাপে কামড় দেয়। সাপে কাটার পর পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁক করা হয়।
পরে সাগরিকার শারীরিক অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছিল।
তৌহিদুল হাসান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। কুসংস্কারের বশে ওঝা বা কবিরাজের ওপর নির্ভর না করে রোগীকে দ্রুত হাসপাতালে আনা হলে হয়তো তাঁর জীবন রক্ষা করা সম্ভব হতো।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার কিনে চড়া মূল্যে বিক্রির প্রস্তুতির সময় ৮০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১৫ মিনিট আগে
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিরোধী দল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
২১ মিনিট আগে
শাহ আলী থানা এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়...
২৭ মিনিট আগে