মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষণ নিয়ে এক বছরের শিশু আবু তালহা মারা গেছে। গতকাল শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। নিহত আবু তালহা কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে শিশু আবু তালহা অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ৪–৫ দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবার তাকে বাড়ি নিয়ে আসে।
শনিবার শিশুটি আবারও হামের লক্ষণ নিয়ে নতুন করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার্ড করেন। পরবর্তীতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশু আবু তালহার দাদা তাজু মিয়া জানান, প্রথমে কমলগঞ্জে চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু শনিবার হঠাৎ সে আবার অসুস্থ হয়ে পড়ে। মৌলভীবাজারের ডাক্তার দেখানোর পর দ্রুত সিলেটে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শিশু অসুস্থ হওয়ার পর চিকিৎসকেরা বলছেন, হামের লক্ষণ রয়েছে।

মেটা: খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় জারি করা সতর্কতামূলক নির্দেশনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ। নির্দেশনাটি কেবল পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জারি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সুপারের দপ্তর।
৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
১৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৩৩ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতালপক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে