
সুন্দরবনে ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধারের পর নিয়ে যাওয়ার পথে বন বিভাগের কর্মীদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা গাড়ি আটকে অচেতন বাঘের ভিডিও এবং ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে। এ সময় সুজা বয়াতি (৩৬) নামের এক ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) সদস্যের মাথা ফেটে যায়।
আজ রোববার বিকেলে উদ্ধারের পর বাঘটিকে লোহার খাঁচায় করে লোকালয়ে নিয়ে এলে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা আড়াইটার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর লোহার খাঁচায় করে বাঘটিকে চিকিৎসার জন্য দ্রুত খুলনার দিকে রওনা দেন বন বিভাগের কর্মীরা।
উদ্ধারকাজে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, বাঘটিকে অচেতন করে নিয়ে আসার পর একটি লোহার বাক্সে করে গাড়িতে তুলে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয় বন বিভাগের কর্মকর্তারা।

এ সময় গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় জয়মনি গ্রামের বৈরাগী বাড়ির কাছে বন বিভাগের গাড়িকে ঘিরে ধরে লোকজন। সবাই বাঘের ছবি, ভিডিও নেওয়ার জন্য ভিড় করে। সেখানে রাস্তা ফাঁকা করে বাঘটি নিয়ে যাওয়ার জায়গা করে দেওয়া চেষ্টা করছিলেন সুজা। সুজা মাথায় ছয়টি সেলাই লেগেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গতকাল বিকেলে খবর পাওয়ার পর থেকেই বাঘটি উদ্ধারে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। রোববার বেলা আড়াইটার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করতে স্বক্ষম হই।
তিনি বলেন, ‘কোনোভাবেই মানুষকে ধরে রাখা যাচ্ছিল না। ছবি তোলার জন্য তাদের হুড়োহুড়িতে উদ্ধারকাজ শেষ করতে বিলম্ব হয়। ভিটিআরটি সদস্যের ওপর হামলার ঘটনা পর্যন্ত ঘটেছে। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কারণ, ছবি তুলতে না দিয়ে তিনি বাঘটিকে দ্রুত বের করে নিয়ে যাওয়ার সহযোগিতা করছিলেন। মোবাইল সবার হাতে হাতে হয়ে কী যে একটা অবস্থা! একদিক দিয়ে বাধা দিলে অন্যদিক থেকে এসে ভিড় করে ছবি তুলতে।’
ডিএফও আরও বলেন, ‘বাঘটি হরিণ শিকারের জন্য তৈরি ছিটা ফাঁদে আটকা পড়েছিল। আমরা ফাঁদ বন্দে নানা উদ্যোগ নিচ্ছি। তারপরও এদের ঠেকানো যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাই উদ্যোগী না হলে হরিণ শিকার রোধ করা কঠিন। আমরা সর্বোচ্চ কঠোরতার সঙ্গে শিকারিদের দমনে কাজ করছি।’

ঢাকা থেকে আসা ওই টিম ছাড়া এখানে ট্রানকুইলাইজ করার মতো লোক ছিল না। ফলে কিছুটা দেরি হয়েছে উদ্ধারকাজ শুরু করতে। তবে বাঘটিকে মোটামুটি ভালো অবস্থায়ই উদ্ধার করা গেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডেটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, ফাঁদে আটকে যাওয়ার কারণে প্রাপ্তবয়স্ক নারী বাঘটির সামনের দিকের বাঁ পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। উদ্ধারের পর বাঘটিকে স্লাইন দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য বাঘটিকে খুলনার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, উৎসুক জনতার চাপে উদ্ধারকাজে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। মানুষের চাপে বাঘটিকে নিয়ে গ্রাম থেকে বের হতে দেরি হয়েছে। বন বিভাগের কর্মী এবং নিজেদের মাঝে একাধিকবার ধাক্কাধাক্কির করে উৎসুক জনতার। তারা তাদের গাড়ি আটকে দেয়। বাঘটির ছবি তোলার জন্য প্রচণ্ড ভিড় ঠেলে আগাতে খুব সমস্যায় পড়তে হয়। পরে বাঘটিকে নিয়ে মোংলা শহর না ঘুরে দিয়ে না গিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পথে নিতে হয়েছে।

সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১৪ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৯ ঘণ্টা আগে