Ajker Patrika

পুলিশ পরিচয়ে খুলনায় খাদ্য পরিদর্শককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৫: ৪৪
পুলিশ পরিচয়ে খুলনায় খাদ্য পরিদর্শককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার
অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সুশান্ত কুমার মজুমদার নামের একজন খাদ্য পরিদর্শককে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়।

পথচারীদের ধারণকৃত মোবাইলের ভিডিওতে এমনটি দেখা যায়। এ ছাড়া অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রীর দায়েরকৃত একটি অভিযোগ থেকেও এমনটি জানা যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ অভিযোগটি দায়ের হলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নামেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতকে রাত সাড়ে ১২টায় উদ্ধার করা হয়েছে।

এর আগে রাতে অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগে জানান, মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তাঁকে অপহরণ করেছে।

সুশান্ত কুমার মজুমদার ৪ নম্বর ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপহরণের পর থেকে সুশান্ত কুমার মজুমদারের ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।

ইতিপূর্বে বাবু মণ্ডল এই পরিদর্শকের কাছে কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার টাকা দিতে অস্বীকৃতি জানান।

এদিকে কেএমপির উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, রাত সাড়ে বারোটার দিকে অপহৃত খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে খুলনা থানা-পুলিশ।

আরো পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত