
রংপুরের পীরগাছায় রাতের আঁধারে এক কৃষকের ৪ শতাধিক ফলন্ত পেঁপে গাছ কেটে ও ভেঙে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামে কৃষক শফিকুল ইসলামের বাগানে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, শফিকুলের বাগানজুড়ে পড়ে কাটা বা ভাঙা অবস্থায় পড়ে আছে থরে থরে পেঁপেঁ ধরে থাকা গাছ। কিছুদিন পরেই এসব পেঁপেঁ বাজারে তোলার উপযুক্ত হতো। বাগানের সবগুলো গাছই ভেঙে ও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। দীর্ঘ দিনের স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে গেছে কৃষক শফিকুল ইসলামের।
কৃষক শফিকুল ইসলাম বলেন, চুক্তিতে অন্যের ৪৪ শতক জমি নিয়ে সেখানে ৬০০ শতাধিক পেঁপেঁর চারা লাগিয়েছিলাম। গাছগুলোতে পেঁপেঁও ধরেছিল। রাতের আঁধারে কে বা কারা এই সর্বনাশ করল জানি না। তিনি দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে তাঁর ক্ষতিপূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য শামীম হাসান কাজল বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে এমন ফলন্ত বাগান কেউ বিনষ্ট করতে পারে! আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম গ্রামের মাদক প্রতিরোধ কমিটির সদস্য। তাঁদের ধারণা, মাদকের সঙ্গে জড়িত লোকজন এই কাজ করে থাকতে পারেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কৃষক শফিকুলের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদীতে নৌকায় বালু ও পাথর উত্তোলনের সময় বাংলাদেশিদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়েছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের তথ্য পাওয়া গেছে। প্রশাসনের তলবে অভিভাবকেরা বিয়ের কথা স্বীকার করে মুচলেকা দিয়েছেন। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠানো ও পড়ালেখা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করা হয়েছে।
৮ মিনিট আগে
মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট জমা নেওয়ার অভিযোগে রিক্রুটিং এজেন্সি ‘ট্রিপল এ ওভারসিজ’ সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নেওয়া তিন বাক্স পাসপোর্ট জব্দ করেছে জনশক্তি
১২ মিনিট আগে
গণভোটের পক্ষে সরকার ও বিরোধী দল এক থাকলেও সংসদ সদস্যদের শপথের দিন থেকে সংস্কার বাস্তবায়নে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সংসদে তিনি বিচার বিভাগ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, শিল্পে গ্যাস-বিদ্যুৎ, ভারত সম্পর্ক ও সরকারি বরাদ্দ নিয়ে বক্তব্য দেন।
২২ মিনিট আগে