
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তাঁর স্বামী মো. মোশাররফ হোসেন সরদারের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. রাশেদুল ইসলাম পৃথক দুটি আবেদন করেন। এর একটিতে সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের দুটি এবং অপরটিতে তাঁর স্বামী মোশাররফ হোসেন সরদারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চাওয়া হয়।
রুবিনা আক্তারের বিষয়ে দুদকের আবেদনে বলা হয়, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।
অপর এক আবেদনে বলা হয়, মো. মোশাররফ হোসেন সরদার ও সৈয়দা রুবিনা আক্তার একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। মোশাররফের নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।
সে জন্য দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে দুটি আবেদনেই বলা হয়, তাঁদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। অন্যথায় তাঁরা যেকোনো সময় উক্ত হিসাব থেকে অর্থ উত্তোলন করে স্থানান্তর করতে পারেন। এতে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে।

মৌলভীবাজারের চারটি আসনে ৫৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮০টি ও ঝুঁকিপূর্ণ ১৪৩টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এ ছাড়া বাড়তি নজরদারিতে রাখা হবে।
৮ মিনিট আগে
‘জামায়াত একাত্তর সালে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার ছিল। তাদের সঙ্গে এখন এনসিপি মিলেছে, এদের নিয়ে আর কিছু বলতে চাই না। আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। শক্ত পোলিং এজেন্ট নির্ধারণ করবেন, জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে চলে যাবে। আপনারা সচেতন থাকবেন।’
৩৮ মিনিট আগে
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘রাত ১২টা, ১টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে। রাতে যারা ঢোকে, তাদের উদ্দেশ্য ভালো না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দেবেন, ঘর পাহারা দেবেন। যদি আপনার এই বোন বিজয় লাভ করে, তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সবাই সংসদে যাবেন।’
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় যেভাবে নির্যাতনের শিকার হতো তার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে শিশু গৃহকর্মী (১১)। এ সময় সে অভিযোগ করে, তাকে প্রতিদিনই মারা হতো। বাসার সবাই তাকে মারধর করেছে। এমনকি কখনো কখনো কোনো
২ ঘণ্টা আগে