Ajker Patrika

মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার হাসানাতের ছেলে মঈনউদ্দীন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৬: ১৯
মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার হাসানাতের ছেলে মঈনউদ্দীন
সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে শামীম ফিরোজ তালুকদার (৪০) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম-১১) আরিফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

মঈনউদ্দীন আবদুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শামীম। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার বুকের ডান পাশে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ আলোক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী পুলিশ সাবেক মন্ত্রী ও সংসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়।

গ্রেপ্তার আবেদনে বলা হয়েছে, মঈনউদ্দীন আবদুল্লাহ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত