দুই যুবককে ৪০ লাখ টাকা নিয়ে জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে করা মানব পাচার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মো. কামাল হোসেন (৪৭) নামের এই ব্যক্তিকে গতকাল রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি আজ সোমবার জানায়, ভুক্তভোগী দুই যুবককে ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী চক্র তাঁদের প্রত্যেকের সঙ্গে ৩০ লাখ টাকা করে চুক্তি করে। পরে ওই দুজন বিভিন্ন সময়ে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা দেন।
গত ২৬ মে তাঁদের ইতালিগামী ফ্লাইটের টিকিট ও ভিসা দেওয়া হয়। তবে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন পুলিশ তাঁদের পাসপোর্ট, ভিসা ও টিকিট যাচাই করে। তাঁদের পাসপোর্টে সংযুক্ত ইতালির শেনজেন ভিসা জাল বলে শনাক্ত হয়। তাঁদের আটক করে ইমিগ্রেশন পুলিশ দুই দিন পর ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠায়।
দেশে ফিরে ভুক্তভোগীদের একজন বাদী হয়ে ৩০ মে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করেন।
সিআইডি জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কামাল হোসেনকে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামে একটি মার্কেটে আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে মার্কেটটির ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
২ মিনিট আগে
চট্টগ্রামে ১০ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রমা বিশ্বাস (৪৫) নামের এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১১ কোটি ৮৯ লাখ টাকা। এর বিপরীতে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে বৈধ আয়ের...
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত স্বর্ণালঙ্কারের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম ও রৌপ্যালঙ্কারের পরিমাণ ১২ কেজি ৬৯০ গ্রাম। আজ সোমবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।
৯ মিনিট আগে
জেলা কমিটির অনুমতি এবং সংশ্লিষ্ট শাখার সভাপতির সঙ্গে কোনো আলোচনা না করেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনিয়মতান্ত্রিকভাবে কমিটি দিচ্ছিলেন সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক লিয়ার হোসেন। এতে করে সংগঠনের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীরা পদবঞ্চিত হন এবং বিভিন্ন ইউনিয়নে বিশৃঙ্খলা দেখা
১১ মিনিট আগে