
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে ঘটনাটি ঘটে। আগুনে বসতঘরের বিভিন্ন আসবাবসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহনাট্য-বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের নলেরচর গ্রামের বাড়িতে তাঁর বাবা মো. বেলাল মিয়া থাকতেন। তবে গতকাল তিনি ওই ঘরে ছিলেন না। গভীর রাতে বাড়িটিতে আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ সময় ঘরটি তালাবদ্ধ ছিল।
ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন বলেন, ‘আমার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন।’ তিনি বলেন, ‘প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিয়ে আমি প্রকাশ্যে বলেছি, “অভিযোগটি মিথ্যা।” এর জেরে সন্ত্রাসীরা আমার ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়।’
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, ‘নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে আগুন আর হামলা চালিয়ে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, ‘আপনার কাছ থেকেই মাত্র বিষয়টি শুনলাম। এ বিষয়ে খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
১৩ মিনিট আগে
দুবলারচর-সংলগ্ন আমবাড়িয়ার খাড়ি এলাকায় বনদস্যু সুমন-জাহাঙ্গীর বাহিনী অস্ত্রের মুখে আরও ১২ জেলেকে অপহরণ করেছে বলে জানিয়েছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ।
২৪ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে বেড়িবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে শিবপুর গ্রামে লাশটি পাওয়া যায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারত যাওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে