চাঁদপুরের মতলব উত্তরে বেড়িবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে শিবপুর গ্রামে লাশটি পাওয়া যায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই টিম এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিচয় শনাক্ত করে।
নিহত তরুণীর নাম শাকিল আক্তার (২৬)। তিনি মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি ব্যাপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আব্দুস সাত্তার জানান, শাকিল নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে গত রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পরদিন তাঁর মরদেহ পাওয়ার খবর পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইতিমধ্যে বিষয়টি জিডিমূলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাভাবিকভাবে হাট থেকে ট্রাকবোঝাই করে গরু কিনে নেয় তারা। কয়েকটি হাটে তাদের লেনদেন ভালো দেখে কিছু টাকা বাকিতে গরু দেন ব্যাপারীর। এক দিন পর সেই বকেয়া টাকা পরিশোধও করে। সব শেষে মোটা অঙ্কের টাকা বাকিতে গরু নিয়ে গিয়ে টালবাহানা শুরু করে চক্রটি। অনেকটা প্রতারণার শিকার হয়েছেন নিশ্চিত হয়ে কৌশলে চক্রের দুই...
২১ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টা পথে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাদিকুজ্জামান (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বগুড়ার কাহালুতে রহস্যজনক আগুনে পুড়ে সোনিয়া খাতুন (২৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মেয়ে মেহা মনি (১০) দগ্ধ হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে কাহালু উপজেলার শিকড় গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
সিলেটে দেড় বছরের কন্যাসন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। মাকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে