
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অপর এক সার ব্যবসায়ীকেও অর্থদণ্ড করা হয়।
আজ সোমবার দুপুরে উপজেলার উচাখিলা বাজারে এই অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে খুচরা সার বিক্রেতা নুর এ আলমের গুদাম থেকে বিভিন্ন ধরনের ৬৩৬ বস্তা সার জব্দ করা হয়। পরে ওই সার উচাখিলা ইউনিয়নের মূল সার ডিলার শামছুল হকের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। সার অবৈধভাবে মজুত রাখার অপরাধে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী ফজলুল হকের ছেলে নুর এ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অপর দিকে একই বাজারের খুচরা সার বিক্রেতা শ্যামল চন্দ্র সাহা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান জানান, কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন নিয়মিতভাবে বাজার মনিটরিং করছে। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা বৈধ কাগজপত্র ছাড়া সারের ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান উপস্থিত ছিলেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ২০ দিন ধরে শাটডাউন ও কর্মবিরতি চলছে। শিক্ষক সমিতির পর স্টাফ অ্যাসোসিয়েশনও আন্দোলন কঠোর করার ঘোষণা দিয়েছে। স্থগিত রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা, বাড়ছে সেশনজটের আশঙ্কা।
১০ মিনিট আগে
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত
১৩ মিনিট আগে
ঘটনার আগের ১০ থেকে ১৫ দিন ধরে রহিমা তাঁর স্বামী নাজমুল ও সতিন হনুফার সঙ্গে বসবাস করছিলেন। এ সময় শিশু তানজিমা তার নানাবাড়ি চরমান্দালিয়ায় ছিল। ঘটনার আগের দিন ৭ অক্টোবর রাতে রহিমার সঙ্গে সতিন হনুফার পারিবারিক কলহ হয়। এরপর ৮ অক্টোবর রহিমা নানাবাড়ি থেকে মেয়েকে নিয়ে আসেন...
৩১ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
৩৫ মিনিট আগে