
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে প্ল্যান্টে স্থাপিত যন্ত্রপাতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কেসিসি প্রশাসক বলেন, ‘আজ প্রথম পরীক্ষামূলকভাবে প্ল্যান্টের যন্ত্রপাতি চালু করা হলো। ৩০ ঘণ্টা পর এর ফলাফল জানা যাবে এবং প্রকৌশলীরা একটি প্রতিবেদন দেবেন।’
প্রকল্পটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রশাসক বলেন, ‘প্ল্যান্টটি সফলভাবে চালু হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্জ্য আর বোঝা থাকবে না, সম্পদে পরিণত হবে। দেশের অন্যান্য সিটি করপোরেশন ও জেলা শহরের জন্য এটি একটি মডেল প্রকল্প হবে।’
সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি-২)-এর আওতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সলুয়া ল্যান্ডফিলে এই বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।
পরিদর্শনকালে সিআরডিপি-২ প্রকল্পের টিম লিডার মো. শফিকুর রহমান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সাবেক চেয়ারম্যান ড. এসানুল হক, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের স্বত্বাধিকারী মাহবুবুর রহমানসহ কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) গেজেট থেকে শিক্ষার্থী বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দলীয়করণ করতে ওইসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রাকসু প্রতিনিধিরা।
৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন রুবেলের জামিনের জন্য তাঁকে বিএনপির কর্মী উল্লেখ করে প্রত্যয়নপত্র দিয়েছেন বিএনপি ও তাঁতী দলের স্থানীয় নেতারা। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একজন নেতা প্রত্যয়নপত্র দেওয়াকে ভুল বলে তা প্রত্যাহারের কথা জানিয়েছেন।
৮ মিনিট আগে
কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তউপজেলা বদলিতে নীতিমালা লঙ্ঘন, রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বদলি-সংক্রান্ত নথি ও আদেশ যাচাই করে ১২ শিক্ষকের মধ্যে ৮ জনের বদলিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
১৯ মিনিট আগে
রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। সাবেক এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে...
২২ মিনিট আগে