
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি গাঁজাগাছসহ মো. মনজু আলম (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকের সময় পুলিশের হাত থেকে বাঁচতে স্থানীয় দুই যুবককে কামড়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি ওই গাঁজাসেবী।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মনজু আলম ওই গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চর খলিশাকুড়ি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনজুর মালিকানাধীন ১৫ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ জব্দ করা হয়। পরে তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় রাতুল (২১) ও পারভেজ (২২) নামের দুই যুবক তাঁকে আটকের চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই গাঁজাসেবী দুই যুবকের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ ও বিজিবির সহায়তায় তাঁকে আটক করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। এ ছাড়া সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সঙ্গে সমন্বয় করে এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরের শ্রীপুরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি সড়কের পাকাকরণের কাজ সাড়ে চার বছরেও শেষ হয়নি। কাজের দায়িত্ব পাওয়া প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক খোঁড়াখুঁড়ি করে বছরখানেকের মাথায় উধাও হয়ে যায়। চলতি বছর জানুয়ারিতে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ পেলেও সাত মাসেও তারা কাজ শুরু করেনি।
২ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
বগুড়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালিয়ে ছয়টি চোরাই ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে দেশে টানা ১০ দিন ধরে তীব্র গ্যাস-সংকট চলছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে। কারণ এ অঞ্চলে নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ না থাকায় পুরো ব্যবস্থাই এলএনজিনির্ভর।
৫ ঘণ্টা আগে