সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
এ দিন শুনানি উপলক্ষে তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ইমন গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমাদুল করিম। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন গাজী। এ ঘটনায় তাঁর ভাই আনোয়ার হোসেন ২০২৪ সালের ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।
তদন্ত কর্মকর্তার গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক তদন্তে হারুনুর রশীদ, ইকবাল বাহার ও কাজী মনিরুল ইসলামের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পৃথক সময়ে হারুনুর রশিদ, ইকবাল বাহার ও কাজী মনিরুল ইসলামকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।

১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন ফরিদ। যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে ফিরে এসেছেন মায়ের কোলে।
১৮ মিনিট আগে
সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর ২০ আগস্ট ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন রাজবাড়ীর বালিয়াকান্দির কণিকা মণ্ডল। ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
৩১ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে।
৩৪ মিনিট আগে
গত বুধবার (১৯ আগস্ট) উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের খানবাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার বিপরীতে একটি পরিত্যক্ত স্থানের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহতের নাম শাম্পা খাতুন।
৩৭ মিনিট আগে