
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি পালানোর ঘটনায় গাড়ির চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য প্রিজন ভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকায় নেওয়া হয়। হাজিরা শেষে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যেতে চান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে একটি শৌচাগারে নিয়ে গেলে সুযোগ পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। নাওজোড় এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে গেলে সেখান থেকে তিনি পালিয়ে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তিনি, তাঁর স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁদের হেফাজতে নেওয়া হয়।
সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
অপহরণের পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন। দণ্ডিত পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে...
১০ মিনিট আগে
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম মধ্য বানছড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা পায়।
২৪ মিনিট আগে
ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৫ মিনিট আগে