
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. জসিম উদ্দিন আজ মঙ্গলবার যোগদান করেছেন। চমেবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মো. জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে তিন বছর।
অধ্যাপক মো. জসিম উদ্দিন চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ধারা ১৫ (১) অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণসহ আইন ও বিধি অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক মো. জসিম উদ্দিনের যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে আরও গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
১৪ মিনিট আগে
ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
১৭ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে