পুরান ঢাকার চকবাজার হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা আক্তার ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নাহিদা আক্তারের মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশের একটি দল। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে খবর পেয়ে হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নার্স নাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের আগে তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে, গতকাল ইফতারের সময় নাহিদা ও তাঁর স্বামী ইলিয়াসের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর স্বামী বাসা থেকে বেরিয়ে যান। এরপর রাতে বাসায় ফিরে ইলিয়াস ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে দেখেন নাহিদা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নাহিদা আক্তার মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন— ‘স্বামী ইলিয়াসসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার করতে হবে।”
নাহিদা আক্তারের মামাতভাই ফরহাদ হোসেন বলেন, স্বামী ইলিয়াসের সঙ্গে হোসেনি দালান এলাকার বাসায় থাকতেন নাহিদা। তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের নার্স ছিলেন। পুলিশের মাধ্যমে খবর পেয়ে নাহিদার বাসায় গিয়ে তাঁর মরদেহ দেখতে পাই। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

রাজধানীর তুরাগ এলাকা থেকে ঈদুল ফিতরকে সামনে রেখে ছাপানো প্রায় ২৫ লাখ টাকারও বেশি জালনোট ও তৈরির সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার দুজন হলেন– ফেনী জেলার ফুলগাজী থানার নাইমুল ইসলাম ইশান (১৯) এবং সদর থানার কেফায়েত উল্লাহ (১৯)। তারা ফেনী থেকে
৮ মিনিট আগে
অভয়নগরে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
৩৮ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বাসিন্দা আলম (৩৭)। প্রতিবেশী বাড়ির মালিক কলেজ অধ্যক্ষ মো. নুরুল্লাহর কাছে এক বিঘা জমি বর্গা না পাওয়ায় ক্ষুদ্ধ হন তিনি।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার তাঁকে চাঁদাবাজিসহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে