
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের এমপি আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত সহকারী (এপিএস) এরশাদুল হককে জড়িয়ে বিভ্রান্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে জিডি করা হয়েছে।
গতকাল রোববার রাতে এরশাদুল হক বাদী হয়ে নাগেশ্বরী থানায় এই জিডি করেন।
অভিযুক্তরা হলেন আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান, জাহাঙ্গীর আলম ও ন্যাশনালিস্ট ফাইটার নামে একটি ফেসবুক আইডি।
জানা গেছে, সম্প্রতি পঞ্চগড় জেলার ওলামা দলের এক নেতার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কতিপয় ব্যক্তি সেই ছবি ও ভিডিওকে এমপি আনোয়ারুল ইসলামের এপিএস ও জামায়াতে ইসলামীর এক নেতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
এরশাদুল হক বলেন, আমাকে জড়িয়ে অপপ্রচার চালানোর ফলে এমপি আনোয়ারুল ইসলাম ও জামায়াতে ইসলামীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে অভিযুক্তদের নামে জিডি করা হয়েছে।
জিডির সত্যতা নিশ্চিত করে থানার ওসি এনামুল হক প্রধান বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৩৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৩৯ মিনিট আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৪২ মিনিট আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে