
বর্তমান সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের চেয়ে আন্তরিক প্রধানমন্ত্রী আর আসবেন না। জুলাই অভ্যুত্থানের পর এই সময়ে যদি আমরা আমাদের কমিটমেন্ট বাস্তবায়নে ব্যর্থ হই, তাহলে শুধু আমরা নই, সবাই ক্ষতিগ্রস্ত হব।’
আজ শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। হাসপাতালের রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অস্ত্রোপচার কক্ষ পরিদর্শন করে বিভিন্ন সেবার মান যাচাই করেন।
কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়মিত দায়িত্ব পালন করার আহ্বান জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এরপরও যদি অনিয়মিতভাবে দায়িত্ব পালন করেন, তাহলে টারমিনেশন কিংবা সাসপেনশনের মতো ব্যবস্থা নেওয়া হবে। এত দিন যতটা নমনীয় থাকা সম্ভব ছিল, ছিলাম। এখন আর নরম থাকার সুযোগ নেই। আমরা কঠোর পদক্ষেপ নেব।’
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জনগণের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সবাইকে সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
মতবিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করে লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সাময়িকভাবে বন্ধ করে দেন। এ ছাড়া সরকারি অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের (২৬) সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। আজ শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তাঁর পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ জেলিনের মামা আবুল কালাম আজাদ।
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নুর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশনসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
১৯ মিনিট আগে
‘আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। একই সঙ্গে সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের কাজও দৃশ্যমানভাবে শুরু হবে। রেললাইনটি চালু হলে এ অঞ্চলে পর্যটননির্ভর অর্থনীতি সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
২৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের সভাপতি...
২৫ মিনিট আগে