
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘সামনে পরীক্ষা। তাতে তুমি ফেল, ছয় মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।’ আজ শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নানা সমস্যা ও সংকটের কথা শোনেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নানা কারণে নিয়মিত ক্লাস হয় না। হাতে-কলমে শেখার প্রয়োজনীয় মেশিনারিজ নেই। ল্যাবের যন্ত্রপাতি সব পুরোনো এবং অকেজো হয়ে পড়েছে। পরে শিক্ষকদের কাছে সমস্যাগুলো নিয়ে জানতে চান শিক্ষামন্ত্রী। এ সময় একজন শিক্ষক জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে ক্লাস ও ল্যাবে কাজ চালাতে হচ্ছে। মেশিনারিজ বলতে তেমন কিছুই নেই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় পড়ানোর জন্য যেসব সুবিধা দরকার, তার কিছুই নেই। ফলে শিক্ষকেরা চাইলেও সব শেখাতে পারেন না।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষায় যত টাকা লাগে, তা দেবে। কিন্তু আমি তো নিতে পারছি না। কত নেব, কীভাবে নেব, কোথায় খরচ করব? আমাকে তো প্রকল্প হাতে নিতে হবে। যেখানে যেখানে সমস্যা, সেখানে কাজ করব। তা সমাধানে প্রকল্প হাতে নেব। সে জন্য আমরা শিক্ষার্থীদের কথা শুনছি। ওরা কী চায়, সেটা জানার চেষ্টা করছি।’
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা ঠিকমতোই করতে হবে। এ জন্য সুযোগ-সুবিধাগুলো আমরা নিশ্চিত করব। কিন্তু সামনে পরীক্ষা। তুমি ফেল, ছয় মাস পরে আমিও ফেল।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে একজন শিক্ষক জানান, পলিটেকনিকের ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে যাচ্ছে। এ ঝরে পড়া ঠেকাতে সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ জানান তিনি। পাশাপাশি সাত বছর ধরে চাকরি করলেও বেতন না পাওয়ার অভিযোগ করেন ১৯ জন শিক্ষক। এ সময় শিক্ষামন্ত্রী তাঁদের পুনরায় পরীক্ষা নিয়ে আত্তীকরণ করার আশ্বাস দেন।

বাগেরহাটের চিতলমারীতে কয়েক হাজার শিক্ষার্থী বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে। স্কুলের ভেতরে থাকা নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন ও লবণ থাকায় শিক্ষার্থীরা তা পান করতে পারছে না।
৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর থেকে অসুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। এর আগে আজ শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে ঢাকায় নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর বিমানবন্দরে...
১৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। আজ শনিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বারোমন্ডলীয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এখন আর আগের দিন নেই যে হেলিকপ্টার নিয়ে হঠাৎ পরীক্ষাকেন্দ্রে হাজির হতে হবে। এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষাকেন্দ্রও দেখা সম্ভব। এ জন্য শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।’
২৪ মিনিট আগে