
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আমিরুল (৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ২৫ আগস্ট এ ঘটনা ঘটলেও ২৭ আগস্ট শিশুটির পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করে।
অভিযুক্ত আমিরুল ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আবু ফকিরের ছেলে। তবে তিনি সিদ্ধিরগঞ্জে ভাড়া থাকতেন। শিশুটির নানিও ওই এলাকার ভাড়াটে। অভিযোগ অনুযায়ী, ২৫ আগস্ট শিশুটি নানির ঘরের সামনে খেলছিল। এ সময় আমিরুল চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান।
এরপর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটিকে আবার পাঠিয়ে দেওয়া হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য, বিকেল গড়িয়ে সন্ধ্যায় শিশুটির অসুস্থতা ও অন্যান্য উপসর্গ দেখে তাঁদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে শিশুটির কাছ থেকে ঘটনার বর্ণনা জানা যায়।
শিশুটিকে অসুস্থ অবস্থায় নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ওলিউল্লাহ বলেন, ‘এটা তিন দিন আগের ঘটনা। ২৭ তারিখ ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করার পর আমরা এটি নিয়ে কাজ করে যাচ্ছি। তবে অভিযুক্ত পলাতক রয়েছে।’
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যেই তাঁকে আটক করা হবে।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মোস্তফা তাকে রাস্তার পাশের একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন।
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংঘর্ষে নোয়াব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
নিমদীঘি এলাকায় মাদকের একটি বড় চালান পাচারের তথ্য গোপন সূত্রে পায় পুলিশ। পরে থানার একটি বিশেষ দল ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ইসাহাক আলী তাঁর কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির বিরোধে দুধ লাল রবিদাস (৬০) নামের এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, দুইবার কবর খোঁড়ার পর তা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হস্তক্ষেপে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনার পর বিকেল ৫টার দিকে মরদেহ দাফন করা হয়।
১৪ মিনিট আগে