
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আজ সোমবার (১১ মে) বেলা সাড়ে চারটার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় ঘটনাটি ঘটে। এর পর পরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ``ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় এর ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। এটা দেখে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় সাময়িক ভাবে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দ্রুতই ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।'

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন চট্টগ্রামে শুরু হয়েছে। নগরীর রেডিসন ব্লু হোটেলে আজ সোমবার সকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।
১৩ মিনিট আগে
সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কসংলগ্ন ফুটপাতে ভাসমান দোকান বসাতে বাধা দেওয়ায় গত শুক্রবার আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এর মাত্র দুই দিনের মাথায় গতকাল রোববার রাতে উপজেলা প্রশাসনের হেফাজতে থাকা প্রায় এক একর সরকারি জমি দখলে নিয়েছেন হকারেরা।
১৬ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। হামলার বিচার দাবি করে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সোয়া...
১৯ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় খোলা ট্রাক থেকে এসব পণ্য বিক্রি করা হয়। কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
২২ মিনিট আগে