
নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড শুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক এসব কার্ডের সুবিধা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। এর সুবিধা যেন প্রকৃত কৃষক ও অসহায় পরিবারগুলোই পায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দল-মতের ঊর্ধ্বে উঠে তথ্য সংগ্রহ করবেন। সবচেয়ে নিম্নস্তর থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন। কুঁড়েঘর, এমনকি যাঁদের ঘর নেই বা ছাপরা ঘরে বসবাস করেন—এমন পরিবারগুলোকে চিহ্নিত করে ধাপে ধাপে তথ্য সংগ্রহ করবেন।’
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।
মতবিনিময় শেষে ফ্যামিলি কার্ডের শুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের হাতে মোবাইল ট্যাব তুলে দেন ডেপুটি স্পিকার।

গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেম উধাও হওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়। সমিতির সদস্যরা জমা টাকা ফেরতের দাবিতে অফিসের সামনে অপেক্ষা করছেন।
১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে আনুমানিক ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৯ মিনিট আগে
গতকাল রাতে দর্শনা থানা পুলিশের একটি দল চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের শ্রীশ্রী দুর্গা মন্দিরের সামনে বিশেষ অভিযান চালায়। অরাজকতা সৃষ্টির চেষ্টাকালে চণ্ডীপুর গ্রামের আবু সিদ্দীককে আটক করে পুলিশ। আসামিকে থানায় নেওয়ার পথে স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের বাসের ধাক্কায় হামজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গজারিয়া বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পুলিশ বাসটি আটক করেছে।
২৩ মিনিট আগে