
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সিএনজিচালিত অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কাপাসিয়া থানার টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া হক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আত্মহত্যা চেষ্টার পর অন্তত ২০০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১৯৪ জন কীটনাশক পান করেছিলেন। একই সময়ে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
৪ মিনিট আগে
কুড়িগ্রাম সদরের চর হরিকেশ এলাকায় রোস্তম আলী ওরফে খোকা মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল জলিল (৪৭) নামে এক মিশুকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে চর হরিকেশ উত্তর পাড়ার বিএম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৮ মিনিট আগে
জুমার নামাজের পর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তোফাজ্জালের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া করা হয়।
৯ মিনিট আগে