Ajker Patrika

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ
বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ কয়েকটি স্থানে লাঠিসোঁটা নিয়ে অবরোধ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা হাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ গড়ে তোলেন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে নেমে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুনও দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী শ্রমিক, যাত্রী ও সাধারণ মানুষ।

পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত