
যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্যসহ পানীয় পাওয়া যায়। এর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা, বেনামি বিভিন্ন জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল খাদ্যপণ্যগুলো বিনষ্ট করা হয়।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন শিশু খাদ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।’

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চাঁদাবাজি মামলার বাদী নুরুল কবিরকে ছুরিকাঘাতের ঘটনায় জয়নাল আবেদীন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদসংলগ্ন কক্ষে শামীম মিয়া (২৫) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একই কক্ষে তাঁর বন্ধু সোহানকে (২৪) রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
বরিশাল নগরীতে পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’ বা কুকুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। জনস্বার্থে আগামী মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করতে চান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
২৬ মিনিট আগে
রাজশাহীতে আবদুল বারী নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় আমির হোসেন চন্দ্র (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। গতকাল রোববার গভীর রাতে নগরের আইডি বাগানপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
২৮ মিনিট আগে