
রাজশাহীতে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ বাতিল, গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার জুমার পর নগরের সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশ থেকে নেতারা হেবা আইন বাতিল এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।
এর আগে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সদ্য পাস হওয়া হেবা আইনকে কোরআন-সুন্নাহ ও ইসলামী শরিয়াহবিরোধী বলে আখ্যায়িত করেন। বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ওপর চরম নির্যাতন চালিয়েছিল। এর ফলে ৩৬ জুলাই বা ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
বক্তারা বলেন, বিগত সরকার ১৬ বছর ক্ষমতায় থেকেও দেশে ইসলামবিরোধী কোনো আইন পাসের সাহস পায়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মাথায়ই কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থী এই আইন পাস করেছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।
কোরআনে উত্তরাধিকার আইন সুবিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, শরিয়তের বাইরে নতুন কোনো পদ্ধতি বা আইন সংযোজনের প্রয়োজন নেই।
দেশের বর্তমান অর্থনৈতিক ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে নেতারা বলেন, সাধারণ মানুষ বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটে দিশেহারা। মূল্যস্ফীতির কারণে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। হেবা আইনসংক্রান্ত জটিলতা জনগণের দুর্ভোগ আরও বাড়িয়েছে বলেও দাবি করেন তাঁরা।
জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত ও প্রশাসনিক ব্যর্থতা সাধারণ জনগণ আর মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক এবং বিতর্কিত শরিয়াহবিরোধী হেবা আইন বাতিলের দাবি জানান তাঁরা। অন্যথায় রাজপথে কঠোর গণ-আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতারা।
বিক্ষোভ ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ, রাজশাহী জেলা শাখার সভাপতি মো. ফয়সাল হোসেন মনি, মহানগরের সহসভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, জেলা শাখার সেক্রেটারি মো. ইসাহাক, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মো. হাসিবুর রহমান, মহানগর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতি ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারভেজ আকন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে পাটবোঝাই নৌকাসহ আটক করেছে বিএসএফ। পরিবারের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে ফেরার পথে নদীর স্রোতে পথ ভুল করে তাঁরা ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। পাঁচ দিনেও তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পায়নি পরিবার।
১৪ মিনিট আগে
প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের।
১ ঘণ্টা আগে