
মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভাদুরিয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুরের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
গতকাল শুক্রবার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাজ্জাদ আল মামুন ও সদস্যসচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাজ্জাদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুর বানু নামে এক নারীকে আটক করে পুলিশ। আটকের সময় ওই নারী মাদক ব্যবসায় সহযোগিতার জন্য ওসমান গনি বাবুকে ১০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেন তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান সাজ্জাদ আল মামুন।
সাজ্জাদ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতাদের দলে কোনো জায়গা নেই। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসমান গনি বাবুরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুরে তিন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঁঝড়ের সাক্রাউরী এলাকায় দুই শিক্ষার্থীকে মারধরের পর আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় মামলা দায়ের করেছেন।
৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা অচল করে ২৫ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের রাস্তাঘাট ও নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে মানুষের যাতায়াত এবং গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল পারাপারে চরবাসীর প্রধান ভরসা হয়ে উঠেছে ডিঙি নৌকা। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা।
২০ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা এবং তাঁর বন্ধু সাদ্দামকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৩ মিনিট আগে