
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানালে তাঁরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনা সভা এবং দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার প্রশাসন আয়োজকদের এ প্রোগ্রাম কেন্দ্রিক নিরাপত্তা শঙ্কার কথা জানায়। এ প্রোগ্রামে ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরা উদ্বেগ এবং ক্ষোভ জানিয়েছে বলে সতর্কও করে। এতে আয়োজকরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হন।
এই বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, ‘স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না।’
সাধারণ সম্পাদক আল মুজাদ্দেদী আলফেসানী জানান, তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, এই প্রোগ্রাম হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোনো কোনো ছাত্রসংগঠন বা ছাত্ররা এতে বাধা দিতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
আলফেসানী বলেন, ‘পরে আমি এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না—তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।’
অধ্যাপক ফজলুর রহমান বলেন, ‘এ প্রোগ্রামটি আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকে বলছে এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনো প্লাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাঁদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া। এটি বন্ধ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রাম কেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানান। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা এবং দোয়া স্থগিত করার বার্তা পাই।’
আরও খবর পড়ুন:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২৬ অর্থবছরে রোগীদের পথ্য (খাবার) সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার প্রতিবাদে...
১৮ মিনিট আগে
নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। আজ দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
১ ঘণ্টা আগে
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। এতে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে