Ajker Patrika

‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ২২
‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন
প্রতীকী ছবি

‎রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানসহ আরও কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সোয়া ১০টার পর এই ঘটনা ঘটে।

রাতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। ‎

আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ‎

‎আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত