Ajker Patrika

ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বললে জিজ্ঞেস করবেন, জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়: সালাহউদ্দিন আহমদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বললে জিজ্ঞেস করবেন, জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়: সালাহউদ্দিন আহমদ
জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভোটের বিনিময়ে কেউ যদি জান্নাত দেওয়ার কথা বলে, তাঁকে জিজ্ঞেস করবেন, সেই জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়? ইসলামের নামে ভোটের রাজনীতি করা ইমানের ক্ষতি করে। আল্লাহর কাজ বান্দা করতে পারে না।’

আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এক নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। উপজেলার শিলখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে শিলখালী উচ্চবিদ্যালয়ের মাঠে এই জনসভা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশের ইতিহাস বিকৃত করছে। যাঁরা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মা-বোনদের তুলে দিয়েছিল, সেই স্বাধীনতাবিরোধী শক্তিই আজ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে পরিচিত করাতে চাইছে।’

গণতন্ত্র রক্ষার আন্দোলনের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত দেশের রাজপথ ছিল রক্তভেজা। গণতন্ত্র রক্ষায় হাজারো ছাত্র-জনতা রক্ত দিয়েছে। বহু ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে আমরা আজ এই পর্যায়ে এসেছি।’

জামায়াতের আমিরকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ওই দলের আমির সাহেব দাবি করেছেন—তাঁদেরও একজন মুক্তিযোদ্ধা আছেন। তাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। অথচ বাস্তবতা হলো, বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি স্বাধীনতার ঘোষকের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। বিএনপিতে যে সংখ্যক সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, অন্য কোনো দলে তার কোনো তুলনা নেই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং বারবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছি।’

আগামী ১২ তারিখের নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘আপনারা যদি আর কোনো স্বৈরতন্ত্রের উত্থান না চান, তাহলে সবাইকে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, আজ সালাহউদ্দিন আহমদ বরইতলীর পহরচাঁদা, রাজাখালী, মগনামার কয়েকটি এলাকায় গণসংযোগের পাশাপাশি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বলল সেনাবাহিনী

আগুন দিয়েছে মামুন, কাঠ দিয়েছে জুয়েল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এসআই মালেক

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো ও হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

মিরপুরে বাসা থেকে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত