Ajker Patrika

নিয়ামতপুরে গরুসহ আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৯
নিয়ামতপুরে গরুসহ আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর নিয়ামতপুরে আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মান্দারপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে জজ মিয়া (৫০) এবং একই উপজেলার ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রানা (৩১)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় গরুর হাট থেকে গতকাল একটি ফ্রিজিয়ান জাতের গরু চুরি করে পিকআপে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। হাটের সদস্য ও স্থানীয় লোকজনের কাছে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ দুজনকে থানায় নিয়ে আসে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকের কাছে গরুটি হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত