Ajker Patrika

পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগাজিনসহ রিভলবার উদ্ধার

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০: ৫০
পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগাজিনসহ রিভলবার উদ্ধার
উদ্ধার হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড এবং রিভলবার ও দুটি ম্যাগাজিন। ছবি: সংগৃহীত

‎‎রাজধানীর ডেমরা ও কদমতলীতে পৃথক অভিযানে পুলিশের লুট হওয়া চারটি কাঁদানে গ্যাসের (টিয়ার গ্যাস) গ্রেনেড, দুটি ম্যাগাজিনসহ একটি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে এসব উদ্ধার করে র‍্যাব-১০।

র‍্যাব-১০ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা দেখা দিলে সেসব উদ্ধারে সরকার বিশেষ গুরুত্ব দেয়। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গোপন সংবাদ পেয়ে সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডেমরা থানার মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোড-সংলগ্ন পাঁচ কাঠা জঙ্গল এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ছাড়া ‎একই রাতে ১টা ৩০ মিনিটের দিকে কদমতলী থানার জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকায় জনৈক চান মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে র‍্যাব।

‎উদ্ধার করা গ্রেনেড, রিভলবার ও ম্যাগাজিন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত