
ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির বেলায়েত হোসেন বেলালের বিরুদ্ধে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের একটি কেন্দ্রের শিক্ষক।
গত রোববার সকালে উপজেলার একটি মসজিদের মক্তবে ঘটনাটি ঘটে বলে শিশুটির পরিবারের অভিযোগ। তাঁদের দাবি, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আজ বুধবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি প্রতিদিন বাড়ির পাশের মসজিদের মক্তবে পড়তে যেত। গত রোববার সকালে পড়া শেষে শিক্ষক বেলায়েত হোসেন তাকে মক্তবে থাকতে বলেন। পরে মসজিদের ভেতর শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বাড়ি ফিরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি জানায়। পরের দিন থেকে সে আর মক্তবে যায়নি।
শিশুটির পরিবারের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে শিশুর বাবাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়। আজ বুধবার এ বিষয়ে সালিস বৈঠক হওয়ার কথা থাকলেও বেলায়েত হোসেন সেখানে উপস্থিত হননি বলে স্থানীয়রা জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বেলায়েত হোসেনের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর ক্ষুব্ধ লোকজন তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছিলেন বলে তাঁরা জানান।
শিশুটির বাবা বলেন, ‘হুজুর আমার মেয়ের সঙ্গে এমন করেছে, আমি এ ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে বেলায়েত হোসেন বেলালের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনাটি সত্য নয়। আমরা নিরীহ মানুষ, তাই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর আগেও এমন একটি ঘটনার কারণে এলাকাবাসী বাড়িঘর ভাঙচুর করেছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
১১ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে