
গুলশান সেন্ট্রাল পার্কের উন্মুক্ত জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে গুলশান ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পঞ্চমবারের মতো অভিযোগ করেছেন পরিবেশবাদীরা।
আজ বুধবার বিকেলে পরিবেশবাদী সংগঠন ‘মাঠ পার্ক জলাধার দখলমুক্ত আন্দোলন’-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার মাস ধরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধারাবাহিকভাবে অভিযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও এখনো কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। সর্বশেষ পার্কের নতুন করে দখল ও স্থাপনা নির্মাণের চিত্র সংযুক্ত করে অভিযোগ দেওয়া হয়েছে।
সংগঠনটির দাবি, উন্মুক্ত পার্ক ও মাঠ সংরক্ষণে সরকারি নীতিগত অবস্থান থাকলেও গুলশান ইয়ুথ ক্লাবকে পার্কের মাঠ ব্যবহারের সুযোগ দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ। রাজউকের সঙ্গে করা ব্যবস্থাপনা চুক্তির মাধ্যমে মাঠ ভাড়া দিয়ে অর্থ আদায় এবং সাধারণ মানুষের প্রবেশ ও ব্যবহার সীমিত করার সুযোগ তৈরি হয়েছে বলেও অভিযোগ তাদের।
পরিবেশবাদীদের অভিযোগ, ক্লাবের আয় বাড়াতে পার্কের উন্মুক্ত জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত স্থান কমছে এবং পার্কের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে। অর্থের বিনিময়ে মাঠ ব্যবহারের সুযোগ থাকায় আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরাই বেশি সুবিধা পাচ্ছেন বলেও দাবি করেছে সংগঠনটি।
তাঁরা আরও জানান, ২০২৪ সালে হাইকোর্টের একটি নির্দেশনায় বিদ্যমান মাঠ ও পার্কে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপরও ব্যবস্থাপনার নামে মাঠে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে।
পরিবেশবাদীদের দাবি, আগেও গুলশান ইয়ুথ ক্লাবকে মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। পরে রাজউক পার্কটির দায়িত্ব নেওয়ার পর কিছু বেআইনি স্থাপনা বন্ধ করা হলেও পুনরায় ক্লাবের ব্যবস্থাপনায় মাঠ দেওয়ায় নতুন করে দখল ও স্থাপনা নির্মাণের সুযোগ তৈরি হয়েছে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৪ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে