
রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানার আওতাধীন রায়েরবাজারে নতুন থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, ‘বসিলায় ১০০ সদস্যের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে এপিবিএনের ৬৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের মাধ্যমে দিন-রাত যেকোনো সময়, যেকোনো স্থানে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।’
এ ছাড়া মোহাম্মদপুরে আরও দুটি ক্যাম্প রয়েছে। মোহাম্মদপুরেও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, বেড়িবাঁধ সংশ্লিষ্ট এলাকায় মানুষের বসবাস বেড়েছে, অসংখ্য বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, জনসংখ্যাও বাড়ছে। তাই মোহাম্মদপুর থানার জনবল দিয়ে এত বড় এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব। প্রতিদিনই ছিনতাই, চুরি ও অপরাধের ঘটনা ঘটছে। তাই পুলিশ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ডিএমপি আরেকটি থানা করার প্রস্তাব দিয়ে আসছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা এক হত্যাচেষ্টার মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন ফের রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২ মিনিট আগে
গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসীরা। আজ শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম
৪১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটাররা বড় আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। এখন তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। আজ শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ এলাকা জামালপুরের ইসলামপুরে
৪৪ মিনিট আগে