
খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে চেইন টানাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে ভ্রমণকালে টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, হেনস্তার ঘটনা ঘটেনি বরং নিয়ম ভঙ্গের কারণে ওই শিক্ষার্থীকে ন্যূনতম জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মৃন্ময় চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী।
মৃন্ময় চক্রবর্তীর অভিযোগ, কয়েক দিন ধরে সাগরদাঁড়ি ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে বলে জানতে পেরে তিনি স্টেশনে ট্রেনটির চেইন টানেন। পরে রেলওয়ের কর্মীরা তাঁকে ধরে ফেলেন। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন বলেও জানান তিনি।
মৃন্ময় বলেন, ‘চেইন টানার পর রেলওয়ের কর্মীরা আমাদের ধরে ফেলেন। আমরা ভুল স্বীকার করে ক্ষমা চাই এবং রেলের নিয়ম অনুযায়ী জরিমানা বা শাস্তি মেনে নেওয়ার কথা বলি। কিন্তু এর আগে আমাদের কটূক্তি, গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়া হয়।’
ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘চেইন টানা আমাদের ভুল হয়েছে। এ জন্য আমরা ক্ষমাও চেয়েছি। রেলের আইনে যে শাস্তি আছে, সেটাও মেনে নিতে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু সেই ভুলের কারণে কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত, অপমান বা হুমকি দেওয়া কোনোভাবেই কাম্য নয়।’
তবে শিক্ষার্থীকে হেনস্তা বা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ের মহাপরিচালক (পশ্চিম) ফরিদ আহমেদ। তিনি বলেন, নিয়ম ভঙ্গ করায় ওই শিক্ষার্থীকে কোনো ধরনের হেনস্তা করা হয়নি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ন্যূনতম জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেটা হচ্ছে বিষয়টি সমাধান হয়েছে। শিক্ষার্থীরা যদি সত্যিই হেনস্তার শিকার হয়ে থাকে, তবে উপযুক্ত প্রমাণসহ প্রয়োজনে রেল কর্তৃপক্ষের কাছে তা জানানো হবে। প্রমাণ পাওয়া গেলে আমরা অবশ্যই রেল কর্তৃপক্ষের কাছে দাবি করব, তারা যেন এ বিষয়ে ব্যবস্থা নেয়।’
এর আগে গত ২১ জুলাই ট্রেনে রসিদ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে প্রায় ১০ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানান। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবিও ছিল।
এর পরিপ্রেক্ষিতে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়।

ফরিদপুরের ভাঙ্গায় নিজেকে কমিশনারের ভাগনে পরিচয় দিয়ে পথচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে হামিদুল গাজী ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কথিত কমিশনারের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, হামিদুলের নামে দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।
১২ মিনিট আগে
চিকিৎসার জন্য ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার দুই আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া দুজন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার মো. খোকন....
১৬ মিনিট আগে
নীলফামারীর ডিমলা তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করেন তাঁরা।
২১ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় এক অভিযান চালিয়ে ছয় লাখ দুই হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
২৩ মিনিট আগে