ময়লা ফেলার একটি ঝুড়ি কেনার কথা ছিল ৩৩৮ টাকায়। কিন্তু কেনা হয় ১৩ হাজার টাকায়। ৪৮৬ টাকার প্রতিটি হ্যাকসো ফ্রেম কেনা হয় ৩ হাজার ৪৫০ টাকায়। ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে কেনাকাটায় এমন ভয়াবহ দুর্নীতি করে বিপুল টাকা লুটে নেওয়া হয়।
পাঁচ বছর পর ওই অর্থবছরে কেনাকাটায় লুটপাটের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে পাঁচজনের একটি দল রাজশাহী রেলভবনে অভিযান চালিয়েছে। এ সময় ক্রয়সংক্রান্ত বেশ কিছু নথিপত্রের ফটোকপি নিয়ে যায় দুদকের এই দল।
দুদক কর্মকর্তারা পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কক্ষে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এরপর কিছু কাগজপত্র নিয়ে চলে যান। যাওয়ার সময় দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন সাংবাদিকদের বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে পশ্চিম রেলের কেনাকাটায় বড় দুর্নীতি হয়েছে। নিরীক্ষায় এসব দুর্নীতির চিত্র উঠে এসেছে। রেলওয়ে কর্তৃপক্ষ কিছু কর্মকর্তাকে বিভাগীয় শাস্তিও দিয়েছে। এর সূত্র ধরেই দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় তারা অনুসন্ধান শুরু করেছেন। অনুসন্ধান শেষে দুদক কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। তারপর যে নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন কেনাকাটায় কয়েক শ কোটি টাকার দুর্নীতির চিত্র উঠে আসে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিরীক্ষায়। রেল কর্তৃপক্ষ এসব অডিট আপত্তি নিষ্পত্তি করতে পারেনি। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অবসরে যাওয়া কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার পেনশনসহ যাবতীয় পাওনা পরিশোধ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কেনাকাটার ক্ষেত্রে নিয়মবহির্ভূত কিছু হয়েছে কিনা, দুদক সেই তদন্তে এসেছে। আমরা তাদের চাহিদামতো কাগজপত্র সংগ্রহ করেছি। যেসব কাগজপত্র তাৎক্ষণিক দেওয়া যায়নি, সেগুলো রোববার দেওয়া হবে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে