কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ রোববার উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় ঘটনাটি ঘটে।আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫), সে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি জানান, আহত কিশোর আব্দুল হাকিম নাফ নদীতে মাছ ধরে ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
এর আগে গত বৃহস্পতিবার একই এলাকার আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় আরেকটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সীমান্তের বিভিন্ন এলাকায় স্থলমাইন পুঁতে রেখেছে। এতে বিভিন্ন সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটছে।

সিলেটে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক আইসোলেশন সেন্টার হিসেবে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৪ নম্বর ইউনিট ডেডিকেটেড করা হয়েছে। সেখানে গত তিন দিনে ৩০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬ জন ভর্তি আছে।
৩ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে প্রবাসফেরত মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাবিনা ইয়াছমিন নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ রোববার পৌর এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তাঁর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের অটোরিকশাচালক রফিক মিয়ার হত্যাকারী তিন বন্ধু রিপন, সজিব ও আরমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী।
২০ মিনিট আগে
শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট...
২৩ মিনিট আগে