
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডি সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হয়।
সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজার আগে সেন্ট্রাল রোডে আরেফিন সিদ্দিকের বাড়ির কাছে মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, বাদ জুমা রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে পিতা-মাতার পাশে তাঁকে চিরশায়িত করা হয়েছে।
তবে দুইবারের উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা এই বরেণ্য শিক্ষকের জানাজা ক্যাম্পাসে না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
আরেফিন সিদ্দিক (৭১) মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনি দুই দফা উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে তিনি অবসরে যান।

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
১ ঘণ্টা আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
২ ঘণ্টা আগে